রুট পারমিট না থাকায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

  রুট পারমিট না থাকা সত্ত্বেও গাড়ি ছাড়ায় শ্যামলী পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাবতলী বাসটার্মিনালে অভিযানকালে এ জরিমানা করে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজেস্ট্রেট সুকান্ত সাহা। গণমাধ্যমকর্মীদের তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে তারা অভিযান চালান। কাউন্টারটি থেকে উত্তরের পথে রুট পারমিট না সত্ত্বেও বাস ছাড়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালত গাবতলীর কমবেশি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে। প্রতিটি কাউন্টারে টিকিট বাড়তি দামে বিক্রি করছে কি না পর্যবেক্ষণ করেন আদালত। পাশাপাশি সবাইকে সতর্কও করা হয়। এসময় বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এমওএস/জেএইচ

রুট পারমিট না থাকায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

 

রুট পারমিট না থাকা সত্ত্বেও গাড়ি ছাড়ায় শ্যামলী পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাবতলী বাসটার্মিনালে অভিযানকালে এ জরিমানা করে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজেস্ট্রেট সুকান্ত সাহা।

গণমাধ্যমকর্মীদের তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে তারা অভিযান চালান। কাউন্টারটি থেকে উত্তরের পথে রুট পারমিট না সত্ত্বেও বাস ছাড়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত গাবতলীর কমবেশি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে। প্রতিটি কাউন্টারে টিকিট বাড়তি দামে বিক্রি করছে কি না পর্যবেক্ষণ করেন আদালত। পাশাপাশি সবাইকে সতর্কও করা হয়। এসময় বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমওএস/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow