রুয়েটের প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের পূর্তকাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে ৩৭ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। তবে নির্মাণকাজ চলমান অবস্থায় প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হলে চুক্তিভুক্ত ও চুক্তিবহির্ভূত কয়েকটি কাজের পরিমাণ বৃদ্ধি ও হ্রাস পায়। এর ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয় প্রয়োজন হয়। এই ব্যয় বাড়ানোর অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ টাকা। আরও পড়ুন

রুয়েটের প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের পূর্তকাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে ৩৭ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।

তবে নির্মাণকাজ চলমান অবস্থায় প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হলে চুক্তিভুক্ত ও চুক্তিবহির্ভূত কয়েকটি কাজের পরিমাণ বৃদ্ধি ও হ্রাস পায়। এর ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয় প্রয়োজন হয়। এই ব্যয় বাড়ানোর অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ টাকা।

প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী পরিকল্পনা মন্ত্রণালয় ২০২৫ সালের ১৮ মে অনুমোদন করে। প্রকল্পের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ব্যয় মূল চুক্তিমূল্যের প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ।

জানা গেছে, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রাক্কলন প্রস্তুতিতে ত্রুটির কারণে ভিত্তি নির্মাণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য পানির সংরক্ষণাগার নির্মাণ, কংক্রিটের ব্যবহার এবং মৃদু ইস্পাতের রডের পরিমাণ বৃদ্ধি পায়।

এছাড়া নিরাপত্তা নজরদারি ব্যবস্থার ভিডিও সংরক্ষণ যন্ত্র স্থাপন, প্রতিটি তলায় তার সংযোগের ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিয়ন্ত্রণ প্যানেল এবং প্রতিটি তলায় অগ্নিপ্রতিরোধী দরজা স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এসব কারণেই অতিরিক্ত অর্থ অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করে।

এমএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow