রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ, প্রশংসিত কামাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ভুলতা গাউছিয়ায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা যুবদল নেতা কামাল হোসাইন। তার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, প্রতিদিনের তীব্র যানজটের কারণে ভুলতা গাউছিয়া এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতি মোকাবিলায় কামাল হোসাইনের নেতৃত্বে স্থানীয়ভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার সৌন্দর্যবর্ধনেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সড়কের পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এলাকাকে আরও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, যানজট কমাতে ও এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা করছেন, এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ভুলতা গাউছিয়া এলাকায় স্বস্তি ফিরে আসবে।

রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ, প্রশংসিত কামাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ভুলতা গাউছিয়ায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা যুবদল নেতা কামাল হোসাইন। তার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, প্রতিদিনের তীব্র যানজটের কারণে ভুলতা গাউছিয়া এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতি মোকাবিলায় কামাল হোসাইনের নেতৃত্বে স্থানীয়ভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাশাপাশি রাস্তার সৌন্দর্যবর্ধনেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সড়কের পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এলাকাকে আরও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যানজট কমাতে ও এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা করছেন, এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ভুলতা গাউছিয়া এলাকায় স্বস্তি ফিরে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow