রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সের্গেই কুদরিন (৫৬) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে। এ সময় অসুস্থ অবস্থায় অন্য এক রাশিয়ান নাগরিককে পাবনা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অসুস্থ ওই রাশিয়ান নাগরিকের পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সকালে দুজন রাশিয়ান নাগরিক রূপপুর প্রকল্পের আবাসিক গ্রিনসিটি এলাকার একটি ভবনে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের পাবনা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে পথেই সের্গেই কুদরিন নামে একজন মারা যান। এসময় অসুস্থ এক রাশিয়ান নাগরিককে পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আরও পড়ুন রূপপুর প্রকল্পের গ্রিন সিটিতে রুশ নাগরিকের মৃত্যু স্থানীয়রা জানান, তারা অতিরিক্ত মদ্যপান করেন বলে ধারণা করা হচ্ছে। এতে তারা অসুস্থ হয়ে মারা যেতে পারেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সের্গেই কুদরিন (৫৬) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।
এ সময় অসুস্থ অবস্থায় অন্য এক রাশিয়ান নাগরিককে পাবনা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অসুস্থ ওই রাশিয়ান নাগরিকের পরিচয় জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সকালে দুজন রাশিয়ান নাগরিক রূপপুর প্রকল্পের আবাসিক গ্রিনসিটি এলাকার একটি ভবনে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের পাবনা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে পথেই সের্গেই কুদরিন নামে একজন মারা যান। এসময় অসুস্থ এক রাশিয়ান নাগরিককে পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, তারা অতিরিক্ত মদ্যপান করেন বলে ধারণা করা হচ্ছে। এতে তারা অসুস্থ হয়ে মারা যেতে পারেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
শেখ মহসীন/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
