রূপালী ব্যাংকের ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসির একটি শাখার ভেতর থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে ওই শাখায় নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের পাশেই একটি ছোট চায়ের দোকানও পরিচালনা করতেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, সকালে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ব্যাংকে গিয়ে অঞ্জন মল্লিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয় এবং ভেতরে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। নিহতের স্বজন দিলীপ দে বলেন, তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ম

রূপালী ব্যাংকের ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসির একটি শাখার ভেতর থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে ওই শাখায় নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের পাশেই একটি ছোট চায়ের দোকানও পরিচালনা করতেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, সকালে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ব্যাংকে গিয়ে অঞ্জন মল্লিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয় এবং ভেতরে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।

নিহতের স্বজন দিলীপ দে বলেন, তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow