রেফারি সঠিক দায়িত্ব পালন করলে স্পেনই বিশ্বকাপ জিতবে: বার্সা সভাপতি

বিশ্বকাপ ফাইনালে একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন। এমন মহারণের আগে ফুটবল বিশ্বের অনেকেই নিরপেক্ষ থাকতে চাইলেও, বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাইনালে তার সমর্থন থাকবে স্পেনের পক্ষেই। নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম \'এল পার্তিদাজো দে কোপে\'-কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি স্পেনের সঙ্গেই আছি।’ শুধু সমর্থনই নয়, স্পেনকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন বার্সেলোনা সভাপতি, ‘আমার বিশ্বাস, স্প্যানিশ জাতীয় দলই জিতবে। আমাদের দল ভালো। আর যদি রেফারি সঠিক ও দৃঢ়ভাবে ম্যাচ পরিচালনা করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা আরও বেশি থাকবে। তবে রেফারিকে অবশ্যই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’ লাপোর্তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এবং ক্লাবটির সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন। তবুও জাতীয় দলের প্রশ্নে নিজের দেশের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। সাক্ষাৎকারে অবশ্য একটি মজার মুহূর্

রেফারি সঠিক দায়িত্ব পালন করলে স্পেনই বিশ্বকাপ জিতবে: বার্সা সভাপতি

বিশ্বকাপ ফাইনালে একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন। এমন মহারণের আগে ফুটবল বিশ্বের অনেকেই নিরপেক্ষ থাকতে চাইলেও, বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাইনালে তার সমর্থন থাকবে স্পেনের পক্ষেই।

নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম 'এল পার্তিদাজো দে কোপে'-কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি স্পেনের সঙ্গেই আছি।’

শুধু সমর্থনই নয়, স্পেনকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন বার্সেলোনা সভাপতি, ‘আমার বিশ্বাস, স্প্যানিশ জাতীয় দলই জিতবে। আমাদের দল ভালো। আর যদি রেফারি সঠিক ও দৃঢ়ভাবে ম্যাচ পরিচালনা করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা আরও বেশি থাকবে। তবে রেফারিকে অবশ্যই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

লাপোর্তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এবং ক্লাবটির সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন। তবুও জাতীয় দলের প্রশ্নে নিজের দেশের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে অবশ্য একটি মজার মুহূর্তও তৈরি হয়। উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার পরা সাদা ব্লেজারের প্রসঙ্গ তুললে তিনি হেসে সংশোধন করে বলেন, ‘এটা সাদা নয়, আইভরি রঙের।’

রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা সভাপতি এখন অপেক্ষায় আছেন, তার ভবিষ্যদ্বাণী মাঠে কতটা সত্যি হয় তা দেখার জন্য।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow