রেলের জায়গা দখল করে ব্যবসা, ৪ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৪টি প্রতিষ্ঠান সিলগালা এবং ৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভৈরব শহরের ত্রিসেতু সংলগ্নসহ বিভিন্ন এলাকায় রেলওয়ে জায়গায় এই অভিযান চালানো হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, মোস্তাফিজুর রহমান, জীবন মিয়া, রোকন মিয়া, আমিন মিয়া। রেলওয়ে সূত্র জানায়, ভৈরব রেলওয়ে কলোনির রেস্ট হাউজের একটি ভবনের ছাদে অবৈধভাবে স্থাপিত ‌‘রেড চিলি’ রেস্টুরেন্ট, শহীদ হাবিলদার সেতু সংলগ্ন রেলওয়ের জায়গায় ‘জমজম রেস্টুরেন্ট’ এবং ভৈরবপুর উত্তরপাড়া চান্দভান্ডার মাজার সংলগ্ন এলাকায় অবৈধ দোকান নির্মাণ করে ব্যবসা চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, অনেকেই রেলওয়ের জমি কৃষি লিজ এনে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা শিমুল কুমার সাহা। তিনি বলেন, ভৈরবে রে

রেলের জায়গা দখল করে ব্যবসা, ৪ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৪টি প্রতিষ্ঠান সিলগালা এবং ৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভৈরব শহরের ত্রিসেতু সংলগ্নসহ বিভিন্ন এলাকায় রেলওয়ে জায়গায় এই অভিযান চালানো হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, মোস্তাফিজুর রহমান, জীবন মিয়া, রোকন মিয়া, আমিন মিয়া।

রেলওয়ে সূত্র জানায়, ভৈরব রেলওয়ে কলোনির রেস্ট হাউজের একটি ভবনের ছাদে অবৈধভাবে স্থাপিত ‌‘রেড চিলি’ রেস্টুরেন্ট, শহীদ হাবিলদার সেতু সংলগ্ন রেলওয়ের জায়গায় ‘জমজম রেস্টুরেন্ট’ এবং ভৈরবপুর উত্তরপাড়া চান্দভান্ডার মাজার সংলগ্ন এলাকায় অবৈধ দোকান নির্মাণ করে ব্যবসা চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, অনেকেই রেলওয়ের জমি কৃষি লিজ এনে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা শিমুল কুমার সাহা। তিনি বলেন, ভৈরবে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে একটি চক্র স্থাপনা তৈরি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে ভাড়া দিয়ে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান সিলগালা ও ৪ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ জনের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগীয় সহকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ, ভৈরব রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী (কার্য) শেখ মোয়জ্জেম হোসেন, আমিন ফারুক হোসেন, কানুনগো সাজ্জাদ হোসেন প্রমুখ।

রাজীবুল হাসান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow