রোগ প্রতিরোধে পুষ্টিকে স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রে রাখার আহ্বান বিশেষজ্ঞদের

অপুষ্টি মোকাবিলায় দেশের স্বাস্থ্য, জলবায়ু ও উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পুষ্টিকে স্থান দেওয়ার এবং বহু-খাতভিত্তিক সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।  রোববার (২৬ এপ্রিল) ঢাকায় আয়োজিত ‘স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ: ম্যালেরিয়া, যক্ষ্মা এবং জলবায়ুজনিত ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), দৈনিক সমকাল এবং ম্যাক্স ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, পুষ্টি পরিস্থিতিতে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও শিশুদের একটি বড় অংশ এখনো খর্বাকৃতির সমস্যায় ভুগছে। অপুষ্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে অসুস্থতা থেকে সেরে ওঠার ক্ষমতা কমে যায়। তিনি আরও জানান, সরকার বর্তমানে জাতীয় পুষ্টি নীতি হালনাগাদ করছে এবং রিয়েল-টাইম তথ্য ব্যবস্থার মাধ্যমে বহু-খা

রোগ প্রতিরোধে পুষ্টিকে স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রে রাখার আহ্বান বিশেষজ্ঞদের

অপুষ্টি মোকাবিলায় দেশের স্বাস্থ্য, জলবায়ু ও উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পুষ্টিকে স্থান দেওয়ার এবং বহু-খাতভিত্তিক সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

রোববার (২৬ এপ্রিল) ঢাকায় আয়োজিত ‘স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ: ম্যালেরিয়া, যক্ষ্মা এবং জলবায়ুজনিত ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), দৈনিক সমকাল এবং ম্যাক্স ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, পুষ্টি পরিস্থিতিতে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও শিশুদের একটি বড় অংশ এখনো খর্বাকৃতির সমস্যায় ভুগছে। অপুষ্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে অসুস্থতা থেকে সেরে ওঠার ক্ষমতা কমে যায়।

তিনি আরও জানান, সরকার বর্তমানে জাতীয় পুষ্টি নীতি হালনাগাদ করছে এবং রিয়েল-টাইম তথ্য ব্যবস্থার মাধ্যমে বহু-খাতভিত্তিক সমন্বয় জোরদার করার কাজ চালিয়ে যাচ্ছে।

আইপিএইচএন-এর পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জাতীয় ও স্থানীয় পর্যায়ের পুষ্টি কমিটিগুলোকে সক্রিয় করার ওপর জোর দেন। তিনি উন্নত পুষ্টি সেবার জন্য বাজেটে অধিক অর্থ বরাদ্দেরও আহ্বান জানান।

অন্যদিকে, আইপিএইচএন-এর উপ-পরিচালক ডা. রওশন জাহান আখতার আলো তৃণমূল পর্যায়ে দক্ষ জনবলের অভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কিছু জেলা হাসপাতালের পুষ্টি কর্নারে মাত্র একজন কর্মী কাজ করছেন, যা সেবা প্রদানকে ব্যাহত করছে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল ও অবকাঠামো প্রয়োজন।

বিশ্বব্যাংক ও ইউনিসেফের সাবেক পরামর্শক ড. এএফএম ইকবাল কবির তার মূল প্রবন্ধে বলেন, অপুষ্টি ও সংক্রামক রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। অপুষ্টি যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় খাদ্য ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা পুষ্টি পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে রয়েছে। তাই দীর্ঘমেয়াদে শুধু অনুদানের ওপর নির্ভর না করে বাজার-ভিত্তিক সাশ্রয়ী সমাধান বের করতে হবে এবং বেসরকারি খাতকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন সহযোগী সম্পাদক শেখ রোকন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইসিডিডিআর,বি-এর পুষ্টি ও গবেষণা বিভাগের বিজ্ঞানী ডা. মো. মুনীরুল ইসলাম, কোওয়াটার ইন্টারন্যাশনালের যোগাযোগ উপদেষ্টা বেলাল উদ্দিন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আলী আব্বাস মো. খোরশেদ, ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আজিজ খান, কেয়ার বাংলাদেশের পুষ্টি টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের উপ-পরিচালক (শিক্ষা ও গবেষণা) ড. সানথিয়া আইরিন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাশার চৌধুরী, হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আফসানা হাবিব শিউলি, ম্যাক্স ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ডা. মিথুন গুপ্তা, ব্র্যাকের হেড অব ফান্ড সেক্রেটারিয়েট (ক্লাইমেট ব্রিজ ফান্ড) সাইকা সিরাজ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow