রোজায় তিসি খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকার

রোজার মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই ইফতার ও সেহরিতে এমন খাবার রাখা জরুরি, যা দীর্ঘ সময় শক্তি জোগাবে এবং শরীরকে সুস্থ রাখবে। তিসির বীজ বা ফ্ল্যাক্সসিড এমনই একটি ফাংশনাল ফুড, যার পুষ্টিগুণের তুলনা নেই। নানা গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর এই বীজ রোজায় হতে পারে দারুণ সহায়ক। আসুন জেনে নেওয়া তিসি খেলে কী কী উপকার পাবেন- দীর্ঘ সময় পেট ভরা রাখেতিসির বীজে রয়েছে প্রচুর ফাইবার। এই ফাইবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য নিয়মিত তিসি খাওয়া উপকারী হতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডারতিসিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত পরিমিত পরিমাণে তিসি খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। কোলেস্টেরল কমাতে সাহয্য করেরক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ে। তিসির বীজে থাকা ফাইবার রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে

রোজায় তিসি খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকার

রোজার মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই ইফতার ও সেহরিতে এমন খাবার রাখা জরুরি, যা দীর্ঘ সময় শক্তি জোগাবে এবং শরীরকে সুস্থ রাখবে। তিসির বীজ বা ফ্ল্যাক্সসিড এমনই একটি ফাংশনাল ফুড, যার পুষ্টিগুণের তুলনা নেই। নানা গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর এই বীজ রোজায় হতে পারে দারুণ সহায়ক।

আসুন জেনে নেওয়া তিসি খেলে কী কী উপকার পাবেন-

দীর্ঘ সময় পেট ভরা রাখে
তিসির বীজে রয়েছে প্রচুর ফাইবার। এই ফাইবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য নিয়মিত তিসি খাওয়া উপকারী হতে পারে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার
তিসিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত পরিমিত পরিমাণে তিসি খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

ghy

কোলেস্টেরল কমাতে সাহয্য করে
রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ে। তিসির বীজে থাকা ফাইবার রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পেতে পারে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।

হজমশক্তি উন্নত করে
তিসিত থাকা ফাইবার অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। এতে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক থাকে। রোজার সময় বদহজম বা গ্যাসের সমস্যা এড়াতে ইফতার বা সেহরিতে তিসি রাখা যেতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
তিসির বীজে থাকা উচ্চমাত্রার ফাইবার ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি পরিমিত মাত্রায় উপকার হতে পারে, তবে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

রক্তচাপ স্বাভাবিক রাখে
তিসি ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হওয়ার পাশাপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। এতে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

নারীদের জন্য বিশেষ উপকারী
তিসির বীজে লিগন্যান্‌স নামক উপাদান রয়েছে, যা শরীরে ‘ফাইটোইস্ট্রোজেন’ হিসেবে কাজ করে। অর্থাৎ এটি ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। পিরিয়ডের সময় নারীদের হরমোনজনিত সমস্যায় এটি কিছুটা স্বস্তি দিতে পারে।

কীভাবে খাবেন?
তিসির বীজ গুঁড়া করে দই, স্মুদি বা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। কেউ কেউ পানিতে ভিজিয়ে খেতেও পছন্দ করেন। তবে অতিরিক্ত নয়, প্রতিদিন এক থেকে দুই চামচই যথেষ্ট।
রোজায় সুস্থ থাকতে তিসির বীজ হতে পারে সহজলভ্য ও পুষ্টিকর একটি উপাদান। নিয়মিত ও পরিমিতভাবে খেলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি, আর আপনি থাকবেন চাঙ্গা ও সতেজ।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

আরও পড়ুন:
ঘুম গভীর করতে চাইলে এই অভ্যাসের চর্চা করুন 
কিবোর্ডে টাইপ করলে হাতে ব্যথা? হতে পারে ডিস্টোনিয়া 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow