রোনালদোকে নিয়ে পর্তুগাল কোচের স্পষ্ট বার্তা

জর্জ হেসুসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পর্তুগাল। চুক্তিবদ্ধ হয়েই এই কোচ জানিয়ে দিয়েছেন, ফিট থাকলে অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদোর দলে জায়গা পেতে কোনো সমস্যা হবে না। তার ভাষায়, ‘রোনালদোর কখনোই সমস্যা হবে না।’ নবনিযুক্ত কোচ জর্জ হেসুস বলেন, ‘যত দিন সে খেলছে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে রাখবো। অবশ্যই সেটি হবে দলের স্বার্থ ও আমার বিবেচনার ভিত্তিতে।’ ৪১ বছর বয়সী রোনালদো সমালোচনার শিকার হয়েছেন শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ে। আসরে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। নিজের শেষ বিশ্বকাপে মাঠে নামার কথা জানিয়ে দেওয়া রোনালদো অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা। কোচ হেসুস জানান, এখনও রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে খুব শিগগিরই তারা বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, ‘আমি এখনও ক্রিসের সঙ্গে কথা বলিনি। কিন্তু সে কখনোই জাতীয় দলের জন্য বা আমার জন্য সমস্যা নয়। সে পর্তুগিজ ফুটবলের প্রতীক, জাতীয় দলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’ এর আগে সৌদি ক্লাব আল-নাসরের কোচ ছিলেন হেসুস। গত মৌসুমে ক্লাবটিকে সৌদি প্রো লিগ

রোনালদোকে নিয়ে পর্তুগাল কোচের স্পষ্ট বার্তা

জর্জ হেসুসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পর্তুগাল। চুক্তিবদ্ধ হয়েই এই কোচ জানিয়ে দিয়েছেন, ফিট থাকলে অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদোর দলে জায়গা পেতে কোনো সমস্যা হবে না। তার ভাষায়, ‘রোনালদোর কখনোই সমস্যা হবে না।’

নবনিযুক্ত কোচ জর্জ হেসুস বলেন, ‘যত দিন সে খেলছে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে রাখবো। অবশ্যই সেটি হবে দলের স্বার্থ ও আমার বিবেচনার ভিত্তিতে।’

৪১ বছর বয়সী রোনালদো সমালোচনার শিকার হয়েছেন শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ে। আসরে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। নিজের শেষ বিশ্বকাপে মাঠে নামার কথা জানিয়ে দেওয়া রোনালদো অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা।

কোচ হেসুস জানান, এখনও রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে খুব শিগগিরই তারা বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, ‘আমি এখনও ক্রিসের সঙ্গে কথা বলিনি। কিন্তু সে কখনোই জাতীয় দলের জন্য বা আমার জন্য সমস্যা নয়। সে পর্তুগিজ ফুটবলের প্রতীক, জাতীয় দলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’

এর আগে সৌদি ক্লাব আল-নাসরের কোচ ছিলেন হেসুস। গত মৌসুমে ক্লাবটিকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর মে মাসে দায়িত্ব ছাড়েন তিনি।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, জর্জ হেসুস ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow