রোনালদোর প্রিয় খাবার বাকালহাও আ ব্রাস বানাবেন যেভাবে
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্যও পরিচিত। ফিটনেস ধরে রাখতে তিনি সাধারণত প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার খেয়ে থাকেন। তবে নিজের দেশের ঐতিহ্যবাহী কিছু খাবারের প্রতি তার বিশেষ দুর্বলতাও রয়েছে। সেসবের মধ্যে অন্যতম হলো পর্তুগালের জনপ্রিয় খাবার বাকালহাও আ ব্রাস। এই খাবারটি মূলত লবণ দিয়ে সংরক্ষণ করা কড মাছ, আলু, ডিম ও পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। স্বাদ, পুষ্টিগুণ এবং সহজ প্রস্তুতপ্রণালীর কারণে এটি শুধু পর্তুগালেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয়। আপনি চাইলে ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন রোনালদোর পছন্দের এই খাবার। আরও পড়ুন মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোলিটানা, রইলো রেসিপি বাকালহাও আ ব্রাস কী? ‘বাকালহাও’ শব্দের অর্থ কড মাছ এবং ‘আ ব্রাস’ হলো এই খাবার তৈরির একটি বিশেষ পদ্ধতি। ধারণা করা হয়, উনিশ শতকে পর্তুগালের লিসবনে ব্রাস নামের এক রাঁধুনি প্রথম এই খাবার তৈরি করেন। এরপর থেকেই এটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়। সাধারণত শুকনো ও লবণযুক্ত কড মাছ ব্যবহার করা হলেও অনেক দেশে
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্যও পরিচিত। ফিটনেস ধরে রাখতে তিনি সাধারণত প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার খেয়ে থাকেন। তবে নিজের দেশের ঐতিহ্যবাহী কিছু খাবারের প্রতি তার বিশেষ দুর্বলতাও রয়েছে। সেসবের মধ্যে অন্যতম হলো পর্তুগালের জনপ্রিয় খাবার বাকালহাও আ ব্রাস।
এই খাবারটি মূলত লবণ দিয়ে সংরক্ষণ করা কড মাছ, আলু, ডিম ও পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। স্বাদ, পুষ্টিগুণ এবং সহজ প্রস্তুতপ্রণালীর কারণে এটি শুধু পর্তুগালেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয়। আপনি চাইলে ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন রোনালদোর পছন্দের এই খাবার।
বাকালহাও আ ব্রাস কী?
‘বাকালহাও’ শব্দের অর্থ কড মাছ এবং ‘আ ব্রাস’ হলো এই খাবার তৈরির একটি বিশেষ পদ্ধতি। ধারণা করা হয়, উনিশ শতকে পর্তুগালের লিসবনে ব্রাস নামের এক রাঁধুনি প্রথম এই খাবার তৈরি করেন। এরপর থেকেই এটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়। সাধারণত শুকনো ও লবণযুক্ত কড মাছ ব্যবহার করা হলেও অনেক দেশে তাজা সাদা মাছ দিয়েও এই খাবার তৈরি করা হয়। ডিম, পেঁয়াজ ও কুঁচি আলুর সমন্বয়ে তৈরি হওয়া এই পদটি একই সঙ্গে সুস্বাদু ও পুষ্টিকর।
উপকরণ
- কড মাছ বা অন্য কোনো সাদা মাছ ৩০০ গ্রাম
- মাঝারি আকারের আলু ৩টি
- পেঁয়াজ ২টি
- ডিম ৪টি
- রসুন কুচি করা ৩ কোয়া
- অলিভ অয়েল ৪ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- পার্সলে পাতা বা ধনিয়া পাতা
- কালো জলপাই সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
যদি লবণযুক্ত কড মাছ ব্যবহার করেন, তাহলে আগে কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে অতিরিক্ত লবণ দূর করে নিতে হবে। এরপর মাছ সিদ্ধ করে কাঁটা বেছে ছোট ছোট টুকরো করে নিন। সাধারণ সাদা মাছ ব্যবহার করলে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে ঝুরঝুরে করে রাখুন।
অন্যদিকে আলু খুব পাতলা করে কেটে বা কুঁচি করে নিন। এরপর গরম তেলে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। চাইলে এয়ার ফ্রায়ারেও তৈরি করতে পারেন। এবার একটি বড় প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও রসুন দিন। মাঝারি আঁচে নরম ও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর প্যানে মাছ যোগ করুন। কয়েক মিনিট নেড়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ভাজা আলু মাছের সঙ্গে মিশিয়ে দিন। সব উপকরণ সমানভাবে মিশে গেলে আঁচ কমিয়ে দিন।

ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট
সবশেষে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। এরপর ধীরে ধীরে প্যানে ঢেলে নাড়তে থাকুন। ডিম পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগেই চুলা বন্ধ করুন। এতে খাবারটি নরম ও ক্রিমি থাকবে। ওপরে ধনিয়া পাতা বা পার্সলে পাতা কুচি ও কালো জলপাই ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?

