রোনালদোর সতীর্থের দাবি, ‘পর্তুগাল শুধু রোনালদোর উপর নির্ভরশীল নয়’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করলেও নবাগত উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেলেই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ড ওঠা। দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ইতোমধ্যে ফর্মে ফিরেছেন আল নাসর তারকা রোনালদো। দল হিসেবে খেলে তারা হারিয়েছে উজবেকদের। পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর গুরুত্ব নিয়ে কথা বলেছেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা করেছেন এবং উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ধারায় ফেরার বিষয়টি তুলে ধরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল দলের ওপর সমালোচনার ঢেউ ওঠার পর, পেদ্রো নেতো উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে দলের ঘুরে দাঁড়ানোর কথা বলেন এবং অধিনায়ক রোনালদোর পক্ষ নেন। সেই ম্যাচে রোনালদো দুটি গোল করেছিলেন। তবে নেতো \'নির্ভরশীলতা\' শব্দটি ব্যবহার করতে চাননি। নেতো বলেন, \'ক্রিস্টিয়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ‘নির্ভরশীল’ শব্দটি অনেক বেশি কঠোর। আমরা জানি, যদি বল বক্সের মধ্যে যায়, তাহলে তার গোল করার সম্ভাবনা খুবই বেশি। তবে আমরা শুধু তার জন্য নয়, দলের সব খেলোয়াড়ে

রোনালদোর সতীর্থের দাবি, ‘পর্তুগাল শুধু রোনালদোর উপর নির্ভরশীল নয়’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করলেও নবাগত উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেলেই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ড ওঠা। দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ইতোমধ্যে ফর্মে ফিরেছেন আল নাসর তারকা রোনালদো। দল হিসেবে খেলে তারা হারিয়েছে উজবেকদের।

পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর গুরুত্ব নিয়ে কথা বলেছেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা করেছেন এবং উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ধারায় ফেরার বিষয়টি তুলে ধরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল দলের ওপর সমালোচনার ঢেউ ওঠার পর, পেদ্রো নেতো উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে দলের ঘুরে দাঁড়ানোর কথা বলেন এবং অধিনায়ক রোনালদোর পক্ষ নেন। সেই ম্যাচে রোনালদো দুটি গোল করেছিলেন। তবে নেতো 'নির্ভরশীলতা' শব্দটি ব্যবহার করতে চাননি।

নেতো বলেন, 'ক্রিস্টিয়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ‘নির্ভরশীল’ শব্দটি অনেক বেশি কঠোর। আমরা জানি, যদি বল বক্সের মধ্যে যায়, তাহলে তার গোল করার সম্ভাবনা খুবই বেশি। তবে আমরা শুধু তার জন্য নয়, দলের সব খেলোয়াড়ের জন্যই সুযোগ তৈরি করি। আমাদের নিজস্ব কৌশল ও খেলার ধরন রয়েছে। তাই আমি মনে করি না যে আমরা তার ওপর নির্ভরশীল, বরং তার প্রতি আমাদের আস্থা রয়েছে।'

তিনি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, 'আমরা জানি, আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু তারা বর্তমানে খুব ভালো করছে। তাদের একটি শক্তিশালী দল রয়েছে এবং তারা কোপা আমেরিকার ফাইনালিস্ট ছিল। এখানে মূল শব্দ হলো সহনশীলতা এবং কঠোর পরিশ্রম। আমরা সেটাই করে আসছি—সহনশীল থেকেছি এবং কঠোর পরিশ্রম করেছি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এটিই হবে মূল বিষয়। তারা খুবই লড়াকু এবং শারীরিকভাবে শক্তিশালী দক্ষিণ আমেরিকান দল। আমাদের তাদের সমকক্ষ হতে হবে, অথবা তাদের ছাড়িয়ে যেতে হবে।'

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow