রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ম্যানইউ

  লিভারপুলের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তে ম্যানইউর নায়ক হয়ে উঠলেন কবি মাইনো। তার গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড। তাতে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুটা দারুণ করে ইউনাইটেড। ৬ মিনিটে মাথেউস কুনহা গোল করে দলকে এগিয়ে নেন, আর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেস্কো। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৪৭ মিনিটে ডমিনিক সোবেসলাই একটি গোল শোধ করেন। এরপর ৫৬ মিনিটে কোডি গাপকো সমতায় ফেরান দলকে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন মাইনু, যা ওল্ড ট্র্যাফোর্ডে উচ্ছ্বাসের ঝড় তোলে। এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড এবং নিশ্চিত করেছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলকে এখনো শীর্ষ চারে জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, ম্যানইউ সবশেষ ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। যেখানে তারা গ্রুপ পর্ব থ

রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ম্যানইউ

 

লিভারপুলের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তে ম্যানইউর নায়ক হয়ে উঠলেন কবি মাইনো। তার গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড। তাতে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুটা দারুণ করে ইউনাইটেড। ৬ মিনিটে মাথেউস কুনহা গোল করে দলকে এগিয়ে নেন, আর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেস্কো।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৪৭ মিনিটে ডমিনিক সোবেসলাই একটি গোল শোধ করেন। এরপর ৫৬ মিনিটে কোডি গাপকো সমতায় ফেরান দলকে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন মাইনু, যা ওল্ড ট্র্যাফোর্ডে উচ্ছ্বাসের ঝড় তোলে।

এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড এবং নিশ্চিত করেছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলকে এখনো শীর্ষ চারে জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, ম্যানইউ সবশেষ ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। যেখানে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow