রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার দিলো জাপান
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণকে ১৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান। জাতিসংঘের পাঁচটি সংস্থার মাধ্যমে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন হবে। বুধবার (১১ মার্চ) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, জাপান সরকার চলতি মাসে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং নোট বিনিময় করেছে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি জাপান দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যেখানে মোট ২ দশমিক ৫৭ বিলিয়ন জাপানি ইয়েন বা ১৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে। ইউনিসেফ, ইউএনএফপিএ, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চলতি মাসের ২ থেকে ৫ মার্চ ঢাকায় এসব অনুদানের আনুষ্ঠানিক সই হয়েছে। পাঁচ প্রকল্পের মাধ্যমে জাপান কক্সবাজার এবং ভাসানচরে জরুরি অগ্রাধিকারকে সহায়তা করবে। যার মধ্যে রয়েছে- খাদ্য সহায়তা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্য, নারী ও মেয়েদের সুরক্ষা, শিক্ষা, পানি ও স্যানিটেশন, আশ্রয় উপকরণ, পরিষ্কার রান্নার সমাধান, স্বাস্থ্য
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণকে ১৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান। জাতিসংঘের পাঁচটি সংস্থার মাধ্যমে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন হবে।
বুধবার (১১ মার্চ) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জাপান সরকার চলতি মাসে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং নোট বিনিময় করেছে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি জাপান দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যেখানে মোট ২ দশমিক ৫৭ বিলিয়ন জাপানি ইয়েন বা ১৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে।
ইউনিসেফ, ইউএনএফপিএ, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চলতি মাসের ২ থেকে ৫ মার্চ ঢাকায় এসব অনুদানের আনুষ্ঠানিক সই হয়েছে।
পাঁচ প্রকল্পের মাধ্যমে জাপান কক্সবাজার এবং ভাসানচরে জরুরি অগ্রাধিকারকে সহায়তা করবে। যার মধ্যে রয়েছে- খাদ্য সহায়তা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্য, নারী ও মেয়েদের সুরক্ষা, শিক্ষা, পানি ও স্যানিটেশন, আশ্রয় উপকরণ, পরিষ্কার রান্নার সমাধান, স্বাস্থ্যসেবা, জীবিকা এবং জলবায়ু স্থিতিস্থাপকতাসহ স্থানীয় কৃষকদের জন্য সহায়তা।
এ সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী বাংলাদেশি সম্প্রদায়গুলোকেও উপকৃত করবে বলে জানিয়েছে জাপান দূতাবাস।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মুখে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি আশ্রয়দাতা সম্প্রদায়গুলোকে সমর্থন করার জন্য জাপান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সংস্থার সঙ্গে এই পাঁচটি নতুন অংশীদারত্বের মাধ্যমে জাপান জীবন, মর্যাদা ও স্থিতিস্থাপকতা রক্ষার জন্য সময়োপযোগী এবং ব্যবহারিক সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, আমরা আশা করি এ সহায়তা ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও বিশ্বব্যাপী সম্পদ সঙ্কুচিত হওয়ার সময়ে প্রয়োজনীয় পরিষেবাগুলো বজায় রাখতে সহায়তা করবে।
জেপিআই/এমকেআর
What's Your Reaction?