র্যাংকিংয়ে প্রোটিয়াদের বাজিমাত
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। ৩-২ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের পাঁচ ম্যাচ মিলিয়ে ২০০ রান করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার কনোর এস্টারহুইজেন ৬৪ ধাপ এগিয়ে উঠেছেন ৩৯ নম্বরে। ১০০ এর বাইরে থাকা এই ব্যাটার এখন ঢুকে গেছেন সেরা ৪০ এর মধ্যে। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন কনোর। সিরিজে তার অর্ধেক রানও করতে পারেননি অন্য কেউ। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের টিম রবিনসন এগিয়েছেন ২ ধাপ, রয়েছেন ৩২তম স্থানে। ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় ঈশান কিষাণ। ইংল্যান্ডের জস বাটলার ১ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে, অন্যদিকে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ১ ধাপ পিছিয়ে ৯ম স্থানে নেমে গেছেন। শীর্ষে বিশে আর পরিবর্তন নেই। বোলারদের র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৩৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। ওটনেইল বার্টম্যান এগিয়েছেন ১০ ধাপ, আছেন ৫৬ নম্বরে। জর্জ লিন্ডে ৬ ধাপ এগিয়ে
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। ৩-২ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের পাঁচ ম্যাচ মিলিয়ে ২০০ রান করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার কনোর এস্টারহুইজেন ৬৪ ধাপ এগিয়ে উঠেছেন ৩৯ নম্বরে। ১০০ এর বাইরে থাকা এই ব্যাটার এখন ঢুকে গেছেন সেরা ৪০ এর মধ্যে। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন কনোর। সিরিজে তার অর্ধেক রানও করতে পারেননি অন্য কেউ। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের টিম রবিনসন এগিয়েছেন ২ ধাপ, রয়েছেন ৩২তম স্থানে।
ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় ঈশান কিষাণ। ইংল্যান্ডের জস বাটলার ১ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে, অন্যদিকে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ১ ধাপ পিছিয়ে ৯ম স্থানে নেমে গেছেন। শীর্ষে বিশে আর পরিবর্তন নেই।
বোলারদের র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৩৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। ওটনেইল বার্টম্যান এগিয়েছেন ১০ ধাপ, আছেন ৫৬ নম্বরে। জর্জ লিন্ডে ৬ ধাপ এগিয়ে ৬২তম স্থানে আছেন। কিউই পেসার জাকারি ফুলকস এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৭০ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ১৪ ধাপ এগিয়ে কোয়েটজি উঠেছেন ৭২ নম্বরে।
What's Your Reaction?