লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, বরগুনায় নৌযান চলাচলে কোস্ট গার্ডের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে সকল প্রকার মাছ ধরার নৌযান ও বাণিজ্যিক ট্রলার চলাচল বন্ধ রাখার জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন। বুধবার (১২ আগস্ট) কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন্স লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এই মুহূর্তে সাগরে নামলে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তখন উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে। ফলে জেলে, নৌযান চালক ও উদ্ধারকারী দল সবাই ঝুঁকির মধ্যে পড়বেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী কয়েকদিন সমুদ্রের এই বৈরী পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিক, ঘাট কমিটি এবং বোট মালিক সমিতির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোস্ট গার্ড দক্ষি

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, বরগুনায় নৌযান চলাচলে কোস্ট গার্ডের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে সকল প্রকার মাছ ধরার নৌযান ও বাণিজ্যিক ট্রলার চলাচল বন্ধ রাখার জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন।

বুধবার (১২ আগস্ট) কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন্স লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এই মুহূর্তে সাগরে নামলে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তখন উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে। ফলে জেলে, নৌযান চালক ও উদ্ধারকারী দল সবাই ঝুঁকির মধ্যে পড়বেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী কয়েকদিন সমুদ্রের এই বৈরী পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিক, ঘাট কমিটি এবং বোট মালিক সমিতির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে কোস্ট গার্ড দক্ষিণ জোন জরুরি এ সতর্কবার্তাটি দ্রুত উপকূলের প্রত্যন্ত অঞ্চলের জেলে ও নৌযান মালিকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow