লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র: বিআইডব্লিউটিএ

লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকব

লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র: বিআইডব্লিউটিএ

লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে নৌপথে চলাচলকারী যাত্রীসাধারণকে।

আরএমএম/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow