লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেজাউল করিম (২৮) ও নাছির উদ্দিন ফকির (৪২)। নিহত রেজাউল করিম রাঙ্গাবালী উপজেলার চর লাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ও নাসির উদ্দিন ফকির একই উপজেলার চবেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী থেকে তরমুজবাহী ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নদীর বামনীকাঠী পয়েন্টে পৌঁছলে ঢাকা-পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের ডবল ডেকার লঞ্চের থাক্কায় ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও মারা যান রেজাউল ও নাছির। স্থানীয়রা জানায়, ঘটনার সময় নদীজুড়ে ছিল ঘন কুয়াশা। চালক ছাড়া সবাই ছিল ঘুমন্ত অবস্থায়। কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেজাউল করিম (২৮) ও নাছির উদ্দিন ফকির (৪২)।

নিহত রেজাউল করিম রাঙ্গাবালী উপজেলার চর লাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ও নাসির উদ্দিন ফকির একই উপজেলার চবেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী থেকে তরমুজবাহী ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নদীর বামনীকাঠী পয়েন্টে পৌঁছলে ঢাকা-পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের ডবল ডেকার লঞ্চের থাক্কায় ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও মারা যান রেজাউল ও নাছির।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় নদীজুড়ে ছিল ঘন কুয়াশা। চালক ছাড়া সবাই ছিল ঘুমন্ত অবস্থায়।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow