লন্ডনে ছাত্রদল নেতার তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, টেবিলে ডাবের পানি পান করতে বসা শ ম রেজাউল করিমের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় রিবলু বিগত ১৭ বছরের গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে রেজাউল করিমের কাছে জবাব চান। আরও পড়ুন ১২ কোটি টাকার অবৈধ সম্পদ / স্ত্রীসহ শ ম রেজাউলের বিরুদ্ধে দুই মামলা সেই সঙ্গে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের কথা উল্লেখ করে বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রদল নেতা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপু

লন্ডনে ছাত্রদল নেতার তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, টেবিলে ডাবের পানি পান করতে বসা শ ম রেজাউল করিমের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় রিবলু বিগত ১৭ বছরের গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে রেজাউল করিমের কাছে জবাব চান।

সেই সঙ্গে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের কথা উল্লেখ করে বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রদল নেতা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে গণ পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই সঙ্গে একনেকেরও সদস্য হন তিনি। সাবেক এ মন্ত্রীর বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।

মো. তরিকুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow