লাইসেন্স, ফিটনেস ছাড়া মিলবে না জ্বালানি তেল
ফেনী জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলসহ কোনো মোটরযানকে পেট্রোল পাম্প বা জ্বালানি সরবরাহকারী পয়েন্ট থেকে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) ফেনী জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সভায় সকল পাম্প মালিকদের এই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে অবহিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসন থেকে জারি করা পরিপত্রে উল্লেখ করা হয় যে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সনদ ছাড়া পাবলিক প্লেসে গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। আইনের ধারা ২৫(১) মোতাবেক, মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস সনদবিহীন মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে ফেনী জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট এবং এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ছাড়া কোনো যানবাহন
ফেনী জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলসহ কোনো মোটরযানকে পেট্রোল পাম্প বা জ্বালানি সরবরাহকারী পয়েন্ট থেকে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) ফেনী জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সভায় সকল পাম্প মালিকদের এই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে অবহিত করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসন থেকে জারি করা পরিপত্রে উল্লেখ করা হয় যে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সনদ ছাড়া পাবলিক প্লেসে গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। আইনের ধারা ২৫(১) মোতাবেক, মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস সনদবিহীন মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে ফেনী জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট এবং এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনের বিধান প্রতিফলনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা নিয়ম মেনে সড়কে গাড়ি চালাবেন, তারা যথারীতি জ্বালানি তেল পাবেন। তাছাড়া পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের এই নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগের ফলে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন সাধারণ জনগণ।
What's Your Reaction?