লাফার্জহোলসিমের বিক্রি ও মুনাফা বেড়েছে দ্বিতীয় প্রান্তিকে
সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিক্রি ও নিট মুনাফা বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে ১৪ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশ। বুধবার কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট বিক্রি ১৪ শতাংশ বেড়ে ৭৪০ কোটি টাকা হয়েছে। অন্যদিকে কর পূর্ববর্তী আয় ১৮ শতাংশ বেড়ে ১৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে। কর-পরবর্তী মুনাফা ৮ শতাংশ বেড়ে ১০৫ কোটি টাকা হয়েছে। বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) লাফার্জহোলসিমের নিট বিক্রি ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৪৪ কোটি টাকা হয়েছে। আগের বছর একই সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। পরিচালন মুনাফা হয়েছে ২৭০ কোটি টাকা, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১ শতাংশ কম। বছরের প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয় ৮ শতাংশ কমে ১ দশমিক ৮৭ টাকা হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ দশমিক ০৩ টাকা। আরও পড়ুন আবারও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ
সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিক্রি ও নিট মুনাফা বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে ১৪ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশ।
বুধবার কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট বিক্রি ১৪ শতাংশ বেড়ে ৭৪০ কোটি টাকা হয়েছে। অন্যদিকে কর পূর্ববর্তী আয় ১৮ শতাংশ বেড়ে ১৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে। কর-পরবর্তী মুনাফা ৮ শতাংশ বেড়ে ১০৫ কোটি টাকা হয়েছে।
বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) লাফার্জহোলসিমের নিট বিক্রি ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৪৪ কোটি টাকা হয়েছে। আগের বছর একই সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। পরিচালন মুনাফা হয়েছে ২৭০ কোটি টাকা, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১ শতাংশ কম। বছরের প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয় ৮ শতাংশ কমে ১ দশমিক ৮৭ টাকা হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ দশমিক ০৩ টাকা।

আবারও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে লাফার্জহোলসিম

সাত ব্যাংকের মুনাফায় উন্নতি, কমেছে দুটির
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, ‘ক্রমাগত মূল্যস্ফীতি, জ্বালানির উচ্চমূল্য এবং বাজারের তীব্র প্রতিযোগিতার মাঝেও লাফার্জহোলসিম বাংলাদেশ আরও একবার কৌশলগত কাঠামোর ভিত্তি ও শক্তি প্রমাণ করেছে। কৌশলগত মূল্য নির্ধারণ, উদ্ভাবনের মাধ্যমে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা, আমাদের ব্র্যান্ডের ভাবমূর্তি ও গ্রাহকদের গভীর আস্থারই প্রতিফলন ঘটেছে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) এই পারফরম্যান্সে। গ্যাসের বর্ধিত ট্যারিফ এবং বাজারের অস্থিরতার মধ্যেও আমাদের মুনাফার হার (মার্জিন) সুরক্ষিত রাখতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যা ইতিবাচক ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
“বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) আমাদের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’-এর মাধ্যমে প্রায় ২১ হাজার টন পুনঃব্যবহার অযোগ্য বর্জ্যকে বিকল্প জ্বালানিতে রূপান্তর করে ব্যবহার করেছি, যা টেকসই ও সার্কুলার ইকোনমির প্রতি আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করেছে। এর পাশাপাশি ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’, ‘সুপারক্রিট প্লাস (যা ফেয়ার ফেসের জন্য ব্যবহার করা হয়)’, ‘হোলসিম কোস্টাল গার্ড’ এবং ‘পাওয়ারক্রিট’ এর মতো বিশেষায়িত পণ্যগুলোর প্রসার ঘটাতে আমাদের কৌশলগত পদক্ষেপগুলো বাজারে ইতিবাচক সাফল্য এনে দিচ্ছে। এছাড়া আমাদের অ্যাগ্রিগেটসের চাহিদা বৃদ্ধি ও কৌশলগত মূল্য নির্ধারণের কারণে সামগ্রিক ব্যবসায় ইতিবাচক গতি এসেছে।” বলে জানান লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও।
এমএমএআর
What's Your Reaction?