লাভপুরে বিজেপির এজেন্টের ওপর হামলা-মাথা ফাটানোর অভিযোগ

বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মন্ডলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। লাভপুর বিধানসভা ৬৮ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া এবং বুথ দখলের অভিযোগ ওঠে। সেই খবর পাওয়ার পর বিজেপির এজেন্ট বিশ্বজিৎ মন্ডল ঘটনাস্থলে পৌঁছালে তার ওপর হামলা করা হয়। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। এ বিষয়ে বিশ্বজিৎ মন্ডল বলেন, আমি খবর পাই ওই অঞ্চলে বুথ দখল করা হয়েছে। আমি সেখানে পৌঁছে বুথ দেখে ফিরছিলাম। বুথ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আমার ওপর হামলা চালানো হয়। আমার গাড়িটি ভাঙচুর করা হয়। আর এসব করে তৃণমূলের গুন্ডাবাহিনী। এই ঘটনার পরেই সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগৎনাথ চ্যাটার্জী বলেন, নির্বাচনী এজেন্টের ওপর হামলা হয়েছে। বিশ্বজিৎ মন্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখন বিশ্বজাৎ মন্ডল হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার পর জগন্নাথ চ্যাটার্জি সাঁইথিয়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাসপেন্ড করার দাবিও জানানো হয়েছে। ডিডি/টিটিএন

লাভপুরে বিজেপির এজেন্টের ওপর হামলা-মাথা ফাটানোর অভিযোগ

বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মন্ডলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

লাভপুর বিধানসভা ৬৮ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া এবং বুথ দখলের অভিযোগ ওঠে। সেই খবর পাওয়ার পর বিজেপির এজেন্ট বিশ্বজিৎ মন্ডল ঘটনাস্থলে পৌঁছালে তার ওপর হামলা করা হয়। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে।

এ বিষয়ে বিশ্বজিৎ মন্ডল বলেন, আমি খবর পাই ওই অঞ্চলে বুথ দখল করা হয়েছে। আমি সেখানে পৌঁছে বুথ দেখে ফিরছিলাম। বুথ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আমার ওপর হামলা চালানো হয়। আমার গাড়িটি ভাঙচুর করা হয়। আর এসব করে তৃণমূলের গুন্ডাবাহিনী।

এই ঘটনার পরেই সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগৎনাথ চ্যাটার্জী বলেন, নির্বাচনী এজেন্টের ওপর হামলা হয়েছে। বিশ্বজিৎ মন্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখন বিশ্বজাৎ মন্ডল হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার পর জগন্নাথ চ্যাটার্জি সাঁইথিয়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাসপেন্ড করার দাবিও জানানো হয়েছে।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow