লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫

বান্দরবানের লামায় যাত্রিবাহী সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন (৬০) প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগ

লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫

বান্দরবানের লামায় যাত্রিবাহী সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন (৬০) প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow