লালপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরে রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে। নিহত সাহাবুল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করে হত্যা পর নৌকাতেই মরদেহ ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেজাউল করিম রেজা/এএইচ/জেআইএম
নাটোরের লালপুরে রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে। নিহত সাহাবুল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করে হত্যা পর নৌকাতেই মরদেহ ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এএইচ/জেআইএম
What's Your Reaction?