লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকালে হাতীবান্ধা উপজেলার সোনালি ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) ও সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮)। এছাড়া আহতরা হলেন- ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম ও নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী হারুন জানান, শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বন্দর বাস স্ট্যান্ডের দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হিরণ মোটরসের শো রুমে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আব্দুল মজিদ নিহত হন। পরে জহুরুল ইসলামকে উপ
লালমনিরহাটের হাতীবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকালে হাতীবান্ধা উপজেলার সোনালি ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) ও সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮)। এছাড়া আহতরা হলেন- ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম ও নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী হারুন জানান, শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বন্দর বাস স্ট্যান্ডের দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হিরণ মোটরসের শো রুমে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আব্দুল মজিদ নিহত হন। পরে জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পালাতক রয়েছে।’