লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩০ জুন) সকালে আটক অভিযুক্ত ফয়জার রহমানকে আদালতে সোপর্দ করেছে আদিতমারী থানা পুলিশ। ফয়জার রহমান আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বৃষ্টি থামার পর ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য প্রতিবেশী লিয়াকত সরকারের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পথে গ্রামের মকবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে ফুসলিয়ে একই এলাকার মুকুল মিয়ার বাড়ির বাইরের উঠানে নিয়ে যায় ফয়জার রহমান। সেখানে ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় ভুক্তভোগীর ফুফু স্বামীর বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ভাইয়ের বাড়ি আসছিলেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ফয়জার রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কিশোরী বাড়িতে ফিরে পরিবারের

লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আটক অভিযুক্ত ফয়জার রহমানকে আদালতে সোপর্দ করেছে আদিতমারী থানা পুলিশ। ফয়জার রহমান আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বৃষ্টি থামার পর ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য প্রতিবেশী লিয়াকত সরকারের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পথে গ্রামের মকবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে ফুসলিয়ে একই এলাকার মুকুল মিয়ার বাড়ির বাইরের উঠানে নিয়ে যায় ফয়জার রহমান। সেখানে ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় ভুক্তভোগীর ফুফু স্বামীর বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ভাইয়ের বাড়ি আসছিলেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ফয়জার রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কিশোরী বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করে।

স্বজনরা জানান, ঘটনার পরপরই গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্তের সন্ধান শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলীর বাড়ির পাশে পুকুর পাড় থেকে ফয়জার রহমানকে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করলে তাকে আদিতমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব জানান, ভুক্তভোগীর বাবার লিখিত এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এ সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow