‘লাল কার্ডের আগে আমরাই ছিলাম ভালো দল’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার ফাবিয়ান রিডার। তার দাবি, ব্রিল এমবোলোর লাল কার্ডের আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সুইজারল্যান্ডের হাতেই এবং আর্জেন্টিনা খুব বেশি সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচ শেষে রিডার বলেন, ‘এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা খুব ভালো খেলেছি এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। লাল কার্ডের আগে আমরাই ছিলাম ভালো দল। গোলটি ছাড়া আর্জেন্টিনা কার্যত কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করে গেছি।’ পুরো টুর্নামেন্টজুড়ে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপজুড়েই আমরা যেভাবে খেলেছি, আজও একইভাবে দারুণ আবেগ ও নিষ্ঠার সঙ্গে রক্ষণ সামলেছি। আমরা প্রমাণ করেছি যে মাঠে এবং মাঠের বাইরেও আমরা একে অপরের পাশে থাকি, এমনকি এই হতাশাজনক পরিস্থিতিতেও।’ উল্লেখ্য, ম্যাচের শেষদিকে ভিএআরের সহায়তায় ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্

‘লাল কার্ডের আগে আমরাই ছিলাম ভালো দল’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার ফাবিয়ান রিডার। তার দাবি, ব্রিল এমবোলোর লাল কার্ডের আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সুইজারল্যান্ডের হাতেই এবং আর্জেন্টিনা খুব বেশি সুযোগই তৈরি করতে পারেনি।

ম্যাচ শেষে রিডার বলেন, ‘এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা খুব ভালো খেলেছি এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। লাল কার্ডের আগে আমরাই ছিলাম ভালো দল। গোলটি ছাড়া আর্জেন্টিনা কার্যত কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করে গেছি।’

পুরো টুর্নামেন্টজুড়ে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপজুড়েই আমরা যেভাবে খেলেছি, আজও একইভাবে দারুণ আবেগ ও নিষ্ঠার সঙ্গে রক্ষণ সামলেছি। আমরা প্রমাণ করেছি যে মাঠে এবং মাঠের বাইরেও আমরা একে অপরের পাশে থাকি, এমনকি এই হতাশাজনক পরিস্থিতিতেও।’

উল্লেখ্য, ম্যাচের শেষদিকে ভিএআরের সহায়তায় ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে আরও দুই গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow