লাল কার্ড দেখেই ইতিহাসে নাম লেখালেন প্যারাগুয়ের আলমিরন

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। মুখ ঢেকে তুরস্কের রাইটব্যাক মের্ত মুলদুরের সঙ্গে কথা বলতে দেখা যায় আলমিরনকে। এল সালভাদরের রেফারি ইভান বার্টন সংক্ষিপ্ত ভিএআর পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখান। আইএফএবির নতুন এক নিয়মের আওতায় এই শাস্তি পান আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডার। নিয়মটি অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে কোনো খেলোয়াড় মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যাবে। ২০২৫-২৬ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালু করা হয়। বর্ণবাদী কোনো মন্তব্য আড়াল করার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম আনা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথোপকথনের সময় খেলোয়াড়রা মুখ ঢাকতে পারবেন। তবে এতে বিন্দুমাত্র উত্তপ্ত পরিস্থিতির আভাস পাওয়া গেলেই সরাসরি লাল কার্ড দেখানো হবে। বিশ্বকাপের ইতিহাসে এটি প্যারাগুয়ের তৃতীয় লাল কার্ড। এর আগে ২০০২ বিশ্বকাপে কার্লোস পারেদেস ও রবার্তো আকুনিয়া লাল কার্ড দেখেছিলেন। এই বিশ্বকাপে এটি সপ্তম লাল কার্ডে

লাল কার্ড দেখেই ইতিহাসে নাম লেখালেন প্যারাগুয়ের আলমিরন

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। মুখ ঢেকে তুরস্কের রাইটব্যাক মের্ত মুলদুরের সঙ্গে কথা বলতে দেখা যায় আলমিরনকে। এল সালভাদরের রেফারি ইভান বার্টন সংক্ষিপ্ত ভিএআর পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখান।

আইএফএবির নতুন এক নিয়মের আওতায় এই শাস্তি পান আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডার। নিয়মটি অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে কোনো খেলোয়াড় মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যাবে।

২০২৫-২৬ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালু করা হয়। বর্ণবাদী কোনো মন্তব্য আড়াল করার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম আনা হয়েছিল।

নতুন নিয়ম অনুযায়ী, বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথোপকথনের সময় খেলোয়াড়রা মুখ ঢাকতে পারবেন। তবে এতে বিন্দুমাত্র উত্তপ্ত পরিস্থিতির আভাস পাওয়া গেলেই সরাসরি লাল কার্ড দেখানো হবে।

বিশ্বকাপের ইতিহাসে এটি প্যারাগুয়ের তৃতীয় লাল কার্ড। এর আগে ২০০২ বিশ্বকাপে কার্লোস পারেদেস ও রবার্তো আকুনিয়া লাল কার্ড দেখেছিলেন। এই বিশ্বকাপে এটি সপ্তম লাল কার্ডের ঘটনা, যা ২০১৪ বিশ্বকাপের পর (১০টি) সবচেয়ে বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow