লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের

সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ১৩৫ বলে শতক তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৩ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান লিটন।  শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।  স্কোরবোর্ড রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। মুমিনুলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২২ ও মুমিনুল ২৬ রান করে আউট হন।  এরপর শান্ত ও মুশফিক মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।  শান্ত ২৯, মুশফিক ২৩ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান করে সাজঘরে ফিরে

লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের

সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ১৩৫ বলে শতক তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৩ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান লিটন। 

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। 

স্কোরবোর্ড রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম।

মুমিনুলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২২ ও মুমিনুল ২৬ রান করে আউট হন। 


এরপর শান্ত ও মুশফিক মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। 

শান্ত ২৯, মুশফিক ২৩ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান করে সাজঘরে ফিরে যান। তাইজুল ইসলামকে সঙ্গে বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন লিটন দাস। ৬০ রানের জুটি গড়েন তারা।

১৬ রান করে তাইজুল ফিরলেও অন্যপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন। এরপর তাসকিন আহমেদ ৭ রান করে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow