লিটনের অল্প, শেখ মেহেদীর বড়সড় অর্থদণ্ড হচ্ছে
লিটন কুমার দাস ও শেখ মেহেদীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির মুখোমুখি হন মেহেদী। আর সিঙ্গাপুর যাওয়ার আগে নিজের অবস্থান জানিয়ে গেছেন লিটন কুমার দাস। এরপরই বুধবার রাতে দুজনকেই আর্থিক জরিমানার প্রস্তাব করেছে শৃঙ্খলা কমিটি। তবে লিটন অল্পতে রক্ষা পেলেও শেখ মেহেদীর জন্য অপেক্ষা করছে বড়সড় অঙ্কের আর্থিক জরিমানা। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে টি-টোয়েন্টি একাদশ থেকে বাদ পড়েন শেখ মেহেদী। এরপর সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক।’ আরও পড়ুন ‘লিটনের অভিযোগ ছিল, আমি নাকি ওকে নেই না’ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে তলব করে বিসিবির শৃঙ্খলা কমিটি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটির মুখোমুখ
লিটন কুমার দাস ও শেখ মেহেদীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির মুখোমুখি হন মেহেদী। আর সিঙ্গাপুর যাওয়ার আগে নিজের অবস্থান জানিয়ে গেছেন লিটন কুমার দাস।
এরপরই বুধবার রাতে দুজনকেই আর্থিক জরিমানার প্রস্তাব করেছে শৃঙ্খলা কমিটি। তবে লিটন অল্পতে রক্ষা পেলেও শেখ মেহেদীর জন্য অপেক্ষা করছে বড়সড় অঙ্কের আর্থিক জরিমানা। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে টি-টোয়েন্টি একাদশ থেকে বাদ পড়েন শেখ মেহেদী। এরপর সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক।’

‘লিটনের অভিযোগ ছিল, আমি নাকি ওকে নেই না’
একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে তলব করে বিসিবির শৃঙ্খলা কমিটি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটির মুখোমুখি হয়ে জবাব দেন মেহেদী। তবে তার জবাবে খুব একটা সন্তুষ্ট হয়নি শৃঙ্খলা কমিটি। এর আগেও বেফাঁস মন্তব্য করে কয়েকবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন মেহেদী। এ কারণেই তাকে বড়সড় জরিমানা করা হচ্ছে।
আর লিটন কুমার দাস জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে চীনে যান। চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে দেশের বাইরে যেতে গেলে বিসিবির অনুমতি প্রয়োজন হয়। এ কারণে তাকেও তলব করে বিসিবির শৃঙ্খলা কমিটি। চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যাওয়ার আগে নিজের বক্তব্য তুলে ধরেন লিটন। আগে এমন কোনো অভিযোগ না থাকায় লিটনকে মেহেদীর তুলনায় অল্প পরিমাণ আর্থিক জরিমানার প্রস্তাব করা হচ্ছে।
দুজনের শাস্তির বিষয়ে বিসিবির এক শীর্ষ পরিচালক জাগো নিউজকে বলেন, ‘এটা (শাস্তি) এখন প্রকাশ না করলেই ভালো হবে। যেহেতু এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়। তবে লিটনের কিছু আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। শেখ মেহেদীকেও আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। লিটনের চেয়ে শেখ মেহেদির জরিমানার পরিমাণ বেশি।’
এসকেডি/এমএমকে
What's Your Reaction?
