লিটন-মোস্তাফিজহীন বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি দেখবেন যেভাবে
আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে খেলছে না বাংলাদেশ। টাইগাররা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশে স্বভাবতই বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম। তবে ক্রিকেট পাগল বাংলাদেশিরা বঞ্চিত হবেন না বিশ্বকাপ ম্যাচ দেখা থেকে।
সে কারণেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সরাসরি দেখতে হলে কোন কোন প্লাটফর্মে চোখ রাখতে হবে। সেই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হবে দুটি চ্যানেলে। যার একটি হলো বাংলাদেশের প্রথম ক্রীড়া টিভি চ্যানেল টি স্পোর্টস, অন্যটি নাগরিক টিভি। এই দুই টেলিভিশন ছাড়াও র্যাবিটহোলের ওয়েবসাইট এবং অ্যাপে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি দেখা যাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে জিও হটস্টার ও স্টার স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচার করবে। ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় হবে ধারাভাষ্য। সাথে বাংলা, ভোজপুরি, মারাঠি, সাইন ল্যাঙ্গুয়েজ ও হরিয়ানিতেও।
আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। সেখানে খেলা দেখা যাবে ডায়লগ টিভি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স
আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে খেলছে না বাংলাদেশ। টাইগাররা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশে স্বভাবতই বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম। তবে ক্রিকেট পাগল বাংলাদেশিরা বঞ্চিত হবেন না বিশ্বকাপ ম্যাচ দেখা থেকে।
সে কারণেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সরাসরি দেখতে হলে কোন কোন প্লাটফর্মে চোখ রাখতে হবে। সেই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হবে দুটি চ্যানেলে। যার একটি হলো বাংলাদেশের প্রথম ক্রীড়া টিভি চ্যানেল টি স্পোর্টস, অন্যটি নাগরিক টিভি। এই দুই টেলিভিশন ছাড়াও র্যাবিটহোলের ওয়েবসাইট এবং অ্যাপে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি দেখা যাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে জিও হটস্টার ও স্টার স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচার করবে। ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় হবে ধারাভাষ্য। সাথে বাংলা, ভোজপুরি, মারাঠি, সাইন ল্যাঙ্গুয়েজ ও হরিয়ানিতেও।
আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। সেখানে খেলা দেখা যাবে ডায়লগ টিভি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় প্রাইম ভিডিও, পাকিস্তানে পিটিভি ও মাইকো আর অনলাইনে তামাশা, এআরওয়াই জাপ ও ট্যাপম্যাড খেলা দেখাবে বিশ্বকাপের। পাকিস্তানের ম্যাচগুলোতে থাকবে উর্দু ধারাভাষ্যে ম্যাচ দেখার ব্যবস্থা।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি, মধ্যপ্রাচ্যে ক্রিকলাইফ ম্যাক ও স্টারজপ্লে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ।