লিপু থাকছেন আরও এক মাস, নতুন নির্বাচক খোঁজার দায়িত্বে ৪ পরিচালক

গাজী আশরাফ হোসেন লিপুর উত্তরসূরি হিসেবে কে আসছেন জাতীয় দলের প্রধান নির্বাচক পদে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হলেও আপাতত আরও এক মাস দায়িত্ব পালন করবেন লিপু। একই সঙ্গে নতুন নির্বাচক প্যানেল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের চার সাবেক ক্রিকেটার পরিচালককে। রোববার দুপুর ১টায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভার অন্যতম প্রধান এজেন্ডা ছিল প্রধান নির্বাচক নিয়োগ। লিপুর জায়গায় হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে কোনো শূন্যতা তৈরি না করতেই লিপুকে আরও এক মাস কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাবে বোর্ড। বিসিবির এক পরিচালক জানিয়েছেন,‘হাবিবুল বাশারের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আজকের মিটিংয়ে চার ক্রিকেটার ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সিলেক্টর খুঁজতে। লিপু ভাইয়ের মেয়াদ এক মাস বাড়ানো হবে আপাতত। আর হাবিবুল বাশার যদি শেষ পর্যন্ত যোগ দেন, তবে তাঁর মেয়াদ হবে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।’ উল্লেখ্য,

লিপু থাকছেন আরও এক মাস, নতুন নির্বাচক খোঁজার দায়িত্বে ৪ পরিচালক

গাজী আশরাফ হোসেন লিপুর উত্তরসূরি হিসেবে কে আসছেন জাতীয় দলের প্রধান নির্বাচক পদে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হলেও আপাতত আরও এক মাস দায়িত্ব পালন করবেন লিপু। একই সঙ্গে নতুন নির্বাচক প্যানেল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের চার সাবেক ক্রিকেটার পরিচালককে।

রোববার দুপুর ১টায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভার অন্যতম প্রধান এজেন্ডা ছিল প্রধান নির্বাচক নিয়োগ। লিপুর জায়গায় হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে কোনো শূন্যতা তৈরি না করতেই লিপুকে আরও এক মাস কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাবে বোর্ড।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন,‘হাবিবুল বাশারের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আজকের মিটিংয়ে চার ক্রিকেটার ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সিলেক্টর খুঁজতে। লিপু ভাইয়ের মেয়াদ এক মাস বাড়ানো হবে আপাতত। আর হাবিবুল বাশার যদি শেষ পর্যন্ত যোগ দেন, তবে তাঁর মেয়াদ হবে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।’

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। লিপুর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে হাবিবুল বাশারই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তবে লিপুর মেয়াদের বাড়তি এক মাস শেষ হওয়ার আগেই নতুন প্যানেলের ঘোষণা আসতে পারে।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow