লিফটে আটকা শিশুসহ ৭ নারী, দেড়ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরে শিশুসহ সাত নারী লিফটে আটকে পড়ার ঘটনা ঘটেছে। দেড়ঘণ্টা পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার (৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের ১০ তলায় লিফটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন সাতজন নারী প্রশিক্ষণার্থী। এসময় তাদের সঙ্গে এক শিশু ছিল। তারা ওপরের তলায় ওঠার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দেড়ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনার আগেই শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

লিফটে আটকা শিশুসহ ৭ নারী, দেড়ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরে শিশুসহ সাত নারী লিফটে আটকে পড়ার ঘটনা ঘটেছে। দেড়ঘণ্টা পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের ১০ তলায় লিফটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন সাতজন নারী প্রশিক্ষণার্থী। এসময় তাদের সঙ্গে এক শিশু ছিল। তারা ওপরের তলায় ওঠার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দেড়ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনার আগেই শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow