লুটপাটের অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৬

সিলেটের জকিগঞ্জে রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াত নেতাসহ ছয়জনকে আটক ও বিপুলসংখ্যক ইট উদ্ধার করেছে প্রশাসন। অভিযুক্ত মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ‘জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি প্রায় ৪ লাখ ইট দুর্বৃত্তরা লুটপাট করে। বৃহস্পতিবার ইট উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় ইট চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে আটক করা হয়। বাকি পাঁচজনের নাম পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। অভিযানে প্রায় ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে। জামায়াত নেতা আটকের বিষয়ে উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, আমি ইউএনও অফিসে যাচ্ছি। গিয়ে ব

লুটপাটের অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৬
সিলেটের জকিগঞ্জে রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াত নেতাসহ ছয়জনকে আটক ও বিপুলসংখ্যক ইট উদ্ধার করেছে প্রশাসন। অভিযুক্ত মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ‘জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি প্রায় ৪ লাখ ইট দুর্বৃত্তরা লুটপাট করে। বৃহস্পতিবার ইট উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় ইট চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে আটক করা হয়। বাকি পাঁচজনের নাম পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। অভিযানে প্রায় ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে। জামায়াত নেতা আটকের বিষয়ে উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, আমি ইউএনও অফিসে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব। জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াতের নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।  জকিগঞ্জ উপজেলা নির্বাহী মাসুদুর রহমান বলেন, সরকারি রাস্তা থেকে ইট লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। চুরি হওয়া বিপুল সংখ্যক ইট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow