লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার নাভানা এলাকায় দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে তাদের লাশ উদ্ধার করে ফায়ার স্টেশনের ডুবুরি দল। ‎‎নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় ভাড়া থাকতো। ‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার নাভানা এলাকায় দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে তাদের লাশ উদ্ধার করে ফায়ার স্টেশনের ডুবুরি দল।

‎‎নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় ভাড়া থাকতো।

‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow