আর্জেন্টিনার দুই প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে মূল আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়। টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান হেডকোয়ার্টার বা বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে মেসিরা তাদের অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা ধরে রাখ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে মূল আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান হেডকোয়ার্টার বা বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে মেসিরা তাদের অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বিশ্বকাপের ফর্ম বজায় রেখে এবারও তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর।
What's Your Reaction?