লেবাননের আরও গভীরে ইসরায়েলি বাহিনী, দখল করল ঐতিহাসিক বোফোর্ট দুর্গ
লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। শনিবার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনী ও প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে অবস্থিত ইউনেসকো স্বীকৃতি এই দুর্গটি দখলের মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। পরে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান দুর্গের ওপর ইসরায়েলের পতাকা ও গোলানি ব্রিগেডের পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করে। কৌশলগত অবস্থান হিসেবে বোফোর্ট দুর্গ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে। লিতানি নদী অতিক্রম করে তারা বোফোর্ট রিজ দখল করেছে। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আগে লেবাননে আগ্রাসন বাড়ালো ইসরায়েললেবাননে ২ প্রবাসী নিহত: ইসরায়েলের
লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। শনিবার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনী ও প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে অবস্থিত ইউনেসকো স্বীকৃতি এই দুর্গটি দখলের মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। পরে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান দুর্গের ওপর ইসরায়েলের পতাকা ও গোলানি ব্রিগেডের পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করে।
কৌশলগত অবস্থান হিসেবে বোফোর্ট দুর্গ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে। লিতানি নদী অতিক্রম করে তারা বোফোর্ট রিজ দখল করেছে।
আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আগে লেবাননে আগ্রাসন বাড়ালো ইসরায়েল
লেবাননে ২ প্রবাসী নিহত: ইসরায়েলের হামলাকে ‘জঘন্য’ বললো বাংলাদেশ
লেবাননে যুদ্ধ কি থামবে না?
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কাটজ বলেন, বোফোর্ট রিজ গ্যালিলি অঞ্চলের বসতিগুলোর নিরাপত্তা এবং আমাদের বাহিনীর সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোর একটি।
তিনি জানান, এ অভিযান আগে প্রকাশ করা হয়নি। বর্তমানে লড়াই চলমান রয়েছে এবং হিজবুল্লাহকে দুর্বল করতে অভিযান অব্যাহত থাকবে।
যুদ্ধবিরতির পরও অভিযান
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বোফোর্ট রিজ ও ওয়াদি আল-সালুকি এলাকায় তারা বড় পরিসরের সামরিক অভিযান চালাচ্ছে। ভবিষ্যতে অভিযান আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে বোফোর্ট দুর্গ এলাকায় ইসরায়েলি সেনাদের দেখা গেছে। বাহিনীটির দাবি, তারা লিতানি নদী অতিক্রম করে নদীর উত্তর অংশেও হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে অভিযান সম্প্রসারণ করেছে।
শুক্রবার সীমান্ত এলাকায় সফরকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন যে, ইসরায়েলি সেনারা লিতানি নদী পেরিয়েছে। তিনি বলেন, সেনারা বৈরুত ও বেকা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ
বোফোর্ট দুর্গ মধ্যযুগীয় ক্রুসেডারদের নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি একটি উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত, যা লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। দুর্গটি থেকে আশপাশের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব।
ইউনেস্কো-স্বীকৃত এই দুর্গের সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর এই দুর্গটি ইসরায়েলের দখলে ছিল। পরবর্তীতে ২০০০ সালে আন্তর্জাতিক চাপের মুখে লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় ইসরায়েল এর নিয়ন্ত্রণ হারায়।
হিজবুল্লাহ সংঘাতের নতুন অধ্যায়
গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করে ইসরায়েল। যদিও ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তারপরও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
বোফোর্ট দুর্গ দখলের দাবি সত্য হলে এটি হবে গত প্রায় ২৫ বছরের মধ্যে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের সবচেয়ে গভীর সামরিক অগ্রযাত্রাগুলোর একটি।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
What's Your Reaction?