দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়মুখী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি’র দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ ত্রিপুরা বলেন, 'দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণস

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়মুখী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি’র দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ ত্রিপুরা বলেন, 'দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা চাই- সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকুক।'

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, 'পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে—আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow