লেবাননের কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলের হামলা
দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) টাইর ও নাবাতিয়েহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে এ হামলা চালানো হয়।
এদিন ভোরে টাইরের মারকা শিল্প এলাকায় চালান এক হামলায় দুই নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন আরও দুজন। অন্যদিকে, আইন বাল এলাকায় একটি বাড়িতে পৃথক হামলায় একই পরিবারের দুই সদস্য নিহত হন ও একজন আহত হন। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কানায় দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এছাড়াও টাইরের পূর্বে আল-হামাদিয়েহ এলাকায় এবং মারকা সংযোগস্থলের একটি ভবনে বিমান হামলা চালানো হয়। পূর্বে সতর্কতা দেওয়া আল-বুর্জ আল-শামালি এলাকার একটি স্থাপনাও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বুর্জ কালাওইয়ে, কাফারতেবনিত এবং শোকিনের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি গ্রামেও গোলাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ব্রাশিত গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। জমাইজমেহ ও দেইর আনতার এলাকাতেও হামলা করা হয়েছে। আনসার এলাকায় একাধিকবার বিমান হামলা চালানো হয় এবং স্বাস্থ্য
দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) টাইর ও নাবাতিয়েহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে এ হামলা চালানো হয়।
এদিন ভোরে টাইরের মারকা শিল্প এলাকায় চালান এক হামলায় দুই নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন আরও দুজন। অন্যদিকে, আইন বাল এলাকায় একটি বাড়িতে পৃথক হামলায় একই পরিবারের দুই সদস্য নিহত হন ও একজন আহত হন। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কানায় দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এছাড়াও টাইরের পূর্বে আল-হামাদিয়েহ এলাকায় এবং মারকা সংযোগস্থলের একটি ভবনে বিমান হামলা চালানো হয়। পূর্বে সতর্কতা দেওয়া আল-বুর্জ আল-শামালি এলাকার একটি স্থাপনাও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বুর্জ কালাওইয়ে, কাফারতেবনিত এবং শোকিনের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি গ্রামেও গোলাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ব্রাশিত গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। জমাইজমেহ ও দেইর আনতার এলাকাতেও হামলা করা হয়েছে। আনসার এলাকায় একাধিকবার বিমান হামলা চালানো হয় এবং স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানগুলোতেও আঘাত হানা হয়।
বিন্ত জবেইল জেলার বিভিন্ন শহর যেমন হাদাথা, কাউনিন এবং আইতা আল-শাব এলাকাতেও গোলাবর্ষণ চালানো হয়।
এসময় টাইর ও আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। পরে বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানান হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ১ হাজার ৩৬৮ জনের বেশি মানুষ নিহত এবং ৪ হাজার ১৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২৫ শিশু ও ৯১ নারী রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ৪৩৩ শিশু ও ৪৮৮ নারী।