লেবাননের প্রতি সংহতি পুনর্ব্যক্ত মিসরের, ইসরায়েলের বিরুদ্ধে বার্তা

লেবাননের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে মিসর এবং দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কায়রো। রোববার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক ফোনালাপে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামকে এ অবস্থানের কথা জানান। আলাপের সময় আবদেলাত্তি বলেন, লেবাননের সব ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কায়রো লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তার মতে, দেশটিতে অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতেই থাকা উচিত এবং হিজবুল্লাহসহ অন্য কোনো গোষ্ঠীর কাছে অস্ত্র থাকা উচিত নয়। আঞ্চলিক উত্তেজনা ও সীমান্ত পরিস্থিতির মধ্যে মিসরের এই অবস্থান লেবাননের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow