লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির গুরুত্বপূর্ণ অংশ। সোমবার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।  তিনি জানান, লেবানন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশটির পরিস্থিতির ওপর তেহরান নজর রাখবে। ইসমাইল বাঘাই বলেন, ‘লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ।’ তিনি আরও বলেন, ‘আমি সমগ্র লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানাই। লেবাননের বিরুদ্ধে জায়নবাদী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা নির্দিষ্ট বিবেচনার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ বাঘাইয়ের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে চুক্তির এ অংশ বাস্তবায়নের পদ্ধতি বা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow