লেবাননের যোদ্ধাদের প্রধানের কড়া বার্তা, লড়াইয়ের ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা ‘কখনোই গ্রহণযোগ্য নয়’। তিনি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত  রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি প্রচার করা হয়েছে।  সাম্প্রতিক বক্তব্যে নাঈম কাসেম বলেন, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, তবে তা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার ভাষায়, ‘আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রমাণিত হয়েছে।’ হিজবুল্লাহ প্রধান আরও দাবি করেন, ইসরায়েল তাদের যোদ্ধাদের ‘অটল অবস্থান’ দেখে ইসরায়েল বিস্মিত হয়েছে। এই লড়াইয়ে তাদের পরাজিত করা সম্ভব নয়। তিনি সরকারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

লেবাননের যোদ্ধাদের প্রধানের কড়া বার্তা, লড়াইয়ের ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা ‘কখনোই গ্রহণযোগ্য নয়’। তিনি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত  রাখার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি প্রচার করা হয়েছে। 

সাম্প্রতিক বক্তব্যে নাঈম কাসেম বলেন, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, তবে তা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার ভাষায়, ‘আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রমাণিত হয়েছে।’

হিজবুল্লাহ প্রধান আরও দাবি করেন, ইসরায়েল তাদের যোদ্ধাদের ‘অটল অবস্থান’ দেখে ইসরায়েল বিস্মিত হয়েছে। এই লড়াইয়ে তাদের পরাজিত করা সম্ভব নয়।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow