লেবাননে ইসরায়েলের হামলা জোরদার

লেবাননের টাইর জেলাজুড়ে ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং নিরাপত্তার আশঙ্কায় বহু বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, টাইর জেলার বুর্জ শেমালি শহরে প্রথমে ইসরায়েলি ড্রোন থেকে তিন দফা হামলা চালানো হয়। পরে একই স্থানে যুদ্ধবিমান থেকে আরেকটি হামলা চালানো হলে অন্তত চারজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর অনেক বাসিন্দা টাইর শহরের দিকে চলে যান। এ ছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান আল-মানসুরি শহর এবং আল-মানসুরি ও মাজদাল জুন-এর মধ্যবর্তী খোলা এলাকায় তিন দফা বিমান হামলা চালায়। একই সঙ্গে সেখানে গোলন্দাজ ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়। এনএনএ আরও জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসুরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোয় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ চলে। ভোরে হামলার পরিধি হাদ্দাথা শহরের উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এ ছাড়া বিয়ুত আল-সিয়াদ এলাকার উপকূলীয় আল-হামরা অঞ্চলেও ইসরায়েলি বাহিনী মেশিনগান থেকে গুলি চালায়। সাম্প্রতিক এই হামলায় সীমান্তবর্তী

লেবাননে ইসরায়েলের হামলা জোরদার

লেবাননের টাইর জেলাজুড়ে ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং নিরাপত্তার আশঙ্কায় বহু বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, টাইর জেলার বুর্জ শেমালি শহরে প্রথমে ইসরায়েলি ড্রোন থেকে তিন দফা হামলা চালানো হয়। পরে একই স্থানে যুদ্ধবিমান থেকে আরেকটি হামলা চালানো হলে অন্তত চারজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর অনেক বাসিন্দা টাইর শহরের দিকে চলে যান।

এ ছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান আল-মানসুরি শহর এবং আল-মানসুরি ও মাজদাল জুন-এর মধ্যবর্তী খোলা এলাকায় তিন দফা বিমান হামলা চালায়। একই সঙ্গে সেখানে গোলন্দাজ ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়।

এনএনএ আরও জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসুরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোয় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ চলে। ভোরে হামলার পরিধি হাদ্দাথা শহরের উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এ ছাড়া বিয়ুত আল-সিয়াদ এলাকার উপকূলীয় আল-হামরা অঞ্চলেও ইসরায়েলি বাহিনী মেশিনগান থেকে গুলি চালায়।

সাম্প্রতিক এই হামলায় সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: ন্যাশনাল নিউজ এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow