লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে তিন স্বাস্থ্যকর্মীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েল সীমান্তের কাছের টাইর জেলার মাজদাল জাউন শহরে হামলার এই ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর আগের পৃথক এক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তারা। এদিকে, ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা দুই লেবানিজ সেনাও আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা এমএমকে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে তিন স্বাস্থ্যকর্মীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েল সীমান্তের কাছের টাইর জেলার মাজদাল জাউন শহরে হামলার এই ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর আগের পৃথক এক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তারা। এদিকে, ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা দুই লেবানিজ সেনাও আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow