লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১২ হাজার ২৩৬ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অবস্থান করছে। এদিকে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকা বিভিন্ন গ্রামে ফিরে গিয়ে বহু বাস্তুচ্যুত লেবানিজ পরিবার তাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পেয়েছেন। লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের মোতায়েন কার্যক্রমে ইসরায়েলি বাহিনী বাধা সৃষ্টি করছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১২ হাজার ২৩৬ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অবস্থান করছে।

এদিকে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকা বিভিন্ন গ্রামে ফিরে গিয়ে বহু বাস্তুচ্যুত লেবানিজ পরিবার তাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পেয়েছেন।

লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের মোতায়েন কার্যক্রমে ইসরায়েলি বাহিনী বাধা সৃষ্টি করছে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, পূর্ববর্তী হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে কার্যকর হওয়া ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।

সূত্র: আলজাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow