লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময়ে কাতারের উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা সামনে এলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণাঞ্চলের টাইর জেলার বেদিয়াস শহরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশু ও দুই নারী রয়েছেন। এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুলাইলা ও দেইর কানুন সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই সিরীয় নাগরিক নিহত হন। পরে লেবাননের সেনাবাহিনীর সহায়তায় সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। এর আগে দক্ষিণ লেবাননের শাকরা, সাফাদ আল-বাত্তিখ, বিনত জবেইল, তাইরি ও শ্রিফা এলাকাতেও বিমান হামলা ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। অন্যদিকে ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত কোনো বস্তু’ আঘাত হেনে

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময়ে কাতারের উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা সামনে এলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণাঞ্চলের টাইর জেলার বেদিয়াস শহরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশু ও দুই নারী রয়েছেন। এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুলাইলা ও দেইর কানুন সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই সিরীয় নাগরিক নিহত হন। পরে লেবাননের সেনাবাহিনীর সহায়তায় সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। এর আগে দক্ষিণ লেবাননের শাকরা, সাফাদ আল-বাত্তিখ, বিনত জবেইল, তাইরি ও শ্রিফা এলাকাতেও বিমান হামলা ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। অন্যদিকে ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত কোনো বস্তু’ আঘাত হেনেছে। সংস্থাটি জানায়, হামলার পর জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : আলজাজিরা  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow