লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের দুটি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোরে আবাসিক এলাকা বাসতা ও জুকাক আল-ব্লাত এলাকায় এই হামলা চালানো হয়, যেখানে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে এই হামলা চলানো হয়েছে।  মন্ত্রণালয় আরও জানায়, এই সংখ্যা প্রাথমিক এবং নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি হামলা রাজধানীর জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে। এই এলাকা সরকারি কার্যালয় ও বেশ কয়েকটি দূতাবাসের কাছাকাছি। এছাড়া, বৈরুতের কেন্দ্রীয় বাসতা এলাকাতেও আরেকটি হামলা হয়, যেখানে প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে এএফপি জানিয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow