লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আলোচনার পথ ছাড়বে ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অব্যাহত থাকার ইঙ্গিত মিললেও লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে কূটনীতির পথ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার (২ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের চূড়ান্ত খসড়া প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে আলোচনার প্রক্রিয়া আবারও সচল হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে সোমবার রাষ্ট্র-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে আলোচনা স্থগিত করা হয়েছে। এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধেও নামতে পারে। লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ নেতা নাবিহ বেরির সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে গালিবাফ বলেন, আমি জোর দিয়ে বলেছি, যদি লেবাননে  ইসরায়েলের হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনার প্রক্রিয়া থামাবো না, তাদের ব

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আলোচনার পথ ছাড়বে ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অব্যাহত থাকার ইঙ্গিত মিললেও লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে কূটনীতির পথ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার (২ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের চূড়ান্ত খসড়া প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে আলোচনার প্রক্রিয়া আবারও সচল হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে সোমবার রাষ্ট্র-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে আলোচনা স্থগিত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধেও নামতে পারে।

লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ নেতা নাবিহ বেরির সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে গালিবাফ বলেন, আমি জোর দিয়ে বলেছি, যদি লেবাননে  ইসরায়েলের হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনার প্রক্রিয়া থামাবো না, তাদের বিরুদ্ধে অবস্থানও নেবো।

পোস্টের শেষে তিনি লেখেন, ইরান ও লেবাননের জনগণের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।

সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow