লেবাননে নতুন অভিযান, ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার একটি জরুরি সতর্কতা জারি করেছে। দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইডিএফ সতর্ক করে বলেছে যে, হিজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে। দখলদার বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করছে। টিটিএন

লেবাননে নতুন অভিযান, ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার একটি জরুরি সতর্কতা জারি করেছে। দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

আইডিএফ সতর্ক করে বলেছে যে, হিজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।

ইসরায়েল দক্ষিণ লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে। দখলদার বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।

পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow