লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারা বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে চাপ দিয়ে লেবাননে আগ্রাসন বন্ধ করা। ইরাক সফরকালে তিনি এ আহ্বান জানান। রোববার (২৮ জুন) বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, দুঃখজনকভাবে ইসরায়েল এখনো লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অথচ এই সমঝোতা স্মারক ইসরায়েলও গ্রহণ করেছে। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের উচিত তার দায়িত্ব পালন করা এবং ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বাধ্য করা। আরাগচি আরও বলেন, লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করে রেখেছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্যও ওয়াশিংটনের উচিত ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা। কারণ, এটিই ছিল সমঝোতা স্মারকের প্রথম ধারা। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow